স্পার্ক অ্যাডভোকেটসের পেশাগত নীতিশাস্ত্র ও আচরণবিধি
স্পার্ক অ্যাডভোকেটস বিচার ব্যবস্থার মর্যাদা, পেশাগত সততা এবং মক্কেলের প্রতি অঙ্গীকারের সর্বোচ্চ মান বজায় রাখে। বাংলাদেশ বার কাউন্সিল প্রণীত আচরণবিধি ও নীতিশাস্ত্রের প্রতিটি বিধান আমরা নিষ্ঠার সাথে পালন করি।
১. মক্কেলের প্রতি দায়িত্ব ও পরম গোপনীয়তা
সাক্ষ্য আইন ১৮৭২-এর ১২৬ ধারা অনুযায়ী মক্কেলের সাথে যাবতীয় পরামর্শ ও কাগজপত্র সম্পূর্ণ গোপনীয় রাখা হয় এবং কোনো অবস্থাতেই তৃতীয় পক্ষের কাছে প্রকাশ করা হয় না।
২. স্বার্থের সংঘাত (Conflict of Interest) পরিহার
কোনো মামলার দায়িত্ব গ্রহণের আগে আমরা নিশ্চিত হই যে প্রতিপক্ষের সাথে চেম্বারের কোনো প্রকার স্বার্থের দ্বন্দ্ব নেই।
৩. স্বচ্ছ ফিস ও ব্যয় বিবরণী
মামলার যাবতীয় কোর্ট ফি, সরকারি খরচ ও পেশাগত পারিশ্রমিক শুরুতেই মক্কেলের সাথে পরিষ্কার আলোচনার মাধ্যমে লিখিতভাবে নির্ধারণ করা হয়।